১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৭৭ কোটি ৫ লাখ টাকার বাজেট অনুমোদন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের জন্য ৭৭ কোটি ৫ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

বিগত ২০২০-২০২১ অর্থবছরে বাজেট ছিল ৭০ কোটি ৫১ লাখ টাকা। এ বছর বাজেট বৃদ্ধি পেয়েছে ৮.৫৩% অর্থাৎ ৬ কোটি ৫৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

জানা গেছে, এবার বাজেটের আকার এবং বরাদ্দও সবচেয়ে বেড়েছে গবেষণা খাতে। গত বছর গবেষণা খাতে বরাদ্দ ছিলো মোট ৮০ লাখ টাকা। যা এবারের অর্থ বছরে ১০ লাখ টাকা বেড়ে হয়েছে ৯০ লাখ টাকা।

বাজেটের ৬৮ কোটি ০৫ লাখ টাকা দিবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।

বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন ও ভাতা ৫১ কোটি ৩৪ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পন্য ও সেবা খাতে সহায়তা বাবদ ও যন্ত্রপাতি অনুদান খাতে বরাদ্দ যথাক্রমে ১৭ কোটি ৩৯ লাখ টাকা এবং ২ কোটি ১১ লাখ টাকা।

বুধবার (৩০ জুন) বিকেলে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এ বাজেট অনুমোদিত হয়।

অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এবং ২০২১-২২ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন হিসাব বিভাগের পরিচালক একেএসএম তোফাজ্জল হক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি