১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামে ঘটনাটি ঘটে। গণপিটুনিতে নিহত শাহজাহান (৩০) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাগমা গ্রামের জাহেদ কামালের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে বেরীবাইদ গ্রামে গৃহবধূ কুলসুম সাংমার বাড়ি থেকে গরু চুরি করার সময় সে ডাক চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ডাক চিৎকারে এগিয়ে আসলে পিকআপ যোগে আসা ৭/৮জন দূর্বৃত্তরা পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়ে। এ সময় এলাকাবাসী গরু চোর সন্দেহে ধৃত ব্যক্তিকে গণধোলাই দেয়। 

এ বিষয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন আহমেদ জানান, জনতার গণধোলাইয়ে আহত শাহজাহানকে উদ্ধার করে সকাল ৯টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহত শাহজাহানের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাগমা গ্রামে। সে ওই গ্রামের জাহেদ কামালের ছেলে। তার বয়স আনুমানিক ৩০ বছর। এ ঘটনায় মধুপুর থানায় আইনগত প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি