০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ফেক্সিলোড ব্যবসায়ীসহ দুইজনকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ফেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলা বাজার এলাকায় সড়কে তাদের মরদেহ পাওয়া যায়। 

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে ফেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী শাহজালাল মিয়া (৩৫) ও একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

নিহত শাহজালাল মিয়ার বাবা আবুল হোসেন বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে হামিদপুর থেকে মোটরসাইকেলযোগে শাহজালাল তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এসময় তার সঙ্গে পাশের বাড়ির মজনু মিয়াও ছিল। ফেরার পথে দৃর্বৃত্তরা তাদের দুইজনকে কুপিয়ে হত্যা করে মরদেহ সড়কে ফেলে গেছে। সকালে আমরা বিষয়টি জানতে পারি।’

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন,‘রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া গেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই রয়েছে। তবে ফেক্সিলোড ও বিকাশের মোবাইল লুট হয়েছে কিনা এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শাহজালাল রাতে বাড়িতে ফিরছিলেন। এসময় তার সঙ্গে পাশের বাড়ির আরও এক ব্যক্তি ছিল। তারা ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে দৃর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হচ্ছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানা হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি