০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরের খাদ্য বান্ধব চাল কালো বাজারি ঠেকাতে প্রশাসনের জরুরী সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি দশ টাকা মুল্যের চাল ও ভিজিএফের চাল কালো বাজারি ঠেকাতে উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও চালের ডিলারদের উপস্থিতিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে । 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে (২৪শে এপ্রিল) শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় সম্প্রতি আলমনগর ও হাদিরা ইউনিয়নে কালো বাজারির উদ্দেশ্যে মজুদ করা সরকারী চাল উদ্ধার নিয়ে আলোচনা হয়, খাদ্যবান্ধব কর্মসূচি দশ টাকা মুল্যের ও ভিজিএফের সুবিধাভোগী কারা ও কি উদ্দেশ্যে চাল কালো বাজারির কাছে তুলে দেওয়া হচ্ছে তা চিহ্নিত করা হয়। ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেওয়া হয় । 

কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে সংসদ সদস্য ছোট মনির চিকিৎসাধীন থাকায়, তিনি মোবাইল ফোনে লাউড স্পীকারে ডিলারদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারন করেন ।   

বক্তব্য রাখেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ ইবনে হুসাইন, প্রমুখ ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি