১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিকেএসপির ভর্তি পরীক্ষায় প্রথম টাঙ্গাইলের সানমুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ক্রিকেটে ৭ম শ্রেনীতে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে সামিউল আলম সানমুন। 

গত ২৬ ফেব্রুয়ারী বিকেএসপি’র ওয়েব সাইডে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়। সামিউলের পরিবারও এ তথ্য নিশ্চিত করেছে।

টাঙ্গাইল পৌর এলাকার বৈল্লার মোঃ আবু আউযুবের বড় সন্তান সানমুন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে ছাত্র। সে ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর জন্ম গ্রহন করেন।

বাবা শিক্ষকতা করেন টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে। ডানহাতি অলরাউন্ডার সানমুনের ক্রিকেটে হাতে খড়ি টাঙ্গাইল স্পোটর্স একডেমিতে জেলা কোচ আরাফাত রহমানের হাতে।

গত দ্ইু ক্রিকেট মৌসুমে সানমুন টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৪ দলের হয়ে খেলেছে। এ বছর টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৪ দল ঢাকা বিভাগ (উত্তর) এর চ্যাম্পিয়ন হয়েছে। 

টাঙ্গাইল জেলা দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সানমুন বড় অবদান রেখেছে। এ খেলায় কিশোরগঞ্জ জেলা দলের বিপক্ষে শতরান করেছে সে। এ ছাড়া বেশ ক’টি উইকেটও লাভ করে। ফলে ঢাকা বিভাগ (উত্তর) দলে ডাক পায়। কিন্ত বিকেএসপি’র পরীক্ষার কারনে ডিভিশন দলে যোগ দিতে পারেনি সানমুন।

সানমুনের এ সাফল্য প্রসঙ্গে ঢাকা বিভাগ (উত্তর) এবং টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান বলেন, সানমুন অত্যন্ত মেধাবী ক্রিকেট খেলোয়ার। সে পরিস্থিতি বুঝে ক্রিকেট খেলে। ও যদি সঠিক ভাবে খেলার সাথে লেগে থাকে তাহলে সানমুন একদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি