০৩:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ২ জন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনা ভাইরাসে আরও একজন আক্রান্ত হয়েছেন। তার নাম রেজাউল করিম। এ নিয়ে এ পর্যন্ত টাঙ্গাইলে মোট দুজন আক্রান্ত নিশ্চিত হলো। 

গতকাল বুধবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামে অখিল নামে একজন আক্রান্তের খবর নিশ্চিত করেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস রেজাউল করিম নামে এক ফার্মাসিস্ট এর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। রেজাউল করিম উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের স্কুল শিক্ষক শফিকুল ইসলামের ছেলে। 

রেজাউল বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। 

এদিকে রেজাউল করিম কয়েকদিন আগে সে নিজ গ্রাম গোহাত্রাতে এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ও মসজিদে নামাজ আদায় করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামটিতে আজ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান ইউএনও।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি