১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিঘ্রই উদ্বোধন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-তারানা হালিম

আরিফুর রহমান টগর, হেড অব নিউজ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭ | | ৩৬২৯
, টাঙ্গাইল :

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভেকেট তারানা হালিম বলেছেন, খুব শিঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে। ইতিমধ্যে প্রকল্পের ৭৫% কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা মোতাবেক ২০১৭ সালের ডিসেম্বরের নির্ধারিত সময়ে এটি উৎক্ষেপন করারও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

শনিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়ার সৎসঙ্গ আশ্রমে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা সব বলেন তিনি।

তিনি আরো বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসা ৯% এ কমে এসেছে। খুব দ্রæতই এটা ০% এ নামিয়ে আনতে বিটিআরসি কাজ করছে।

শ্রী শ্রী অনুকুল চন্দ্র ঠাকুরের ১২৯ তম জন্ম তিথী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি শ্রী কুঞ্জ বিহারী আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম প্রধান মোঃ জাকির হোসেন, সার্ক কালচার সোসাইটি ঢাকার কার্যকরি সভাপতি এটিএম মমতাজুল করিম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু ও ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি