০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে মসজিদ নির্মাণ নিয়ে দফায় দফায় মারামারি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সিতামবাড়ী গ্রামে মসজিদ নির্মাণ নিয়ে দু’পক্ষের মধ্যে দুদিন ধরে দফায় দফায় মারামারি হচ্ছে। এতে আহত হয়েছেন ৯জন। এর মধ্যে তিনজন গোপালপুর উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। অপর ৬জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হোসেন আলী জানান, ওই ছোট্র গ্রামে মাত্র ১২টি পরিবারের বসবাস। গ্রামের মৃত ইব্রাহীম হাজীর বাড়িতে একটি পুরনো মসজিদ রয়েছে। সেই মসজিদের জায়গাজমি দখল নিয়ে বিবাদ তিনদিন আগে গ্রামে আরো দুটি নতুন মসজিদ গড়ে উঠে। তিন মসজিদে জুম্মার ও তারাবী নামাজের মুসুল্লী ভাগাভাগি নিয়ে দুদিন ধরে সিরিজ মারামারি চলছে।

ওই গ্রামের বাসিন্দা এবং ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজ আলী জানান, নতুন মসজিদ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাদশা গ্রুপের সন্ত্রাসীরা তার বাড়িঘরসহ ৬টি বাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। তাকেও বেদম মারপিট করা হয়। তিনি এখন গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে বাদশা মিয়া অভিযোগ করেন, সিরাজ গ্রুপের লোকজন মসজিদে মুসুল্লী ভাগিয়ে নেয়ার চেষ্টা করে এবং সেখান থেকেই মারপিটের সূচনা।

গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, মসজিদের জমি নিয়ে ক্যাচাল এবং নতুন মসজিদে মুসুল্লী ভাগানো নিয়ে এ বিবাদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিরাজ আলীর পক্ষ থেকে একটি লিখিত অভিযাগ পাওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি