১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাসপাতালগুলোতে ভর্তি ৬৯ জন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া চিকিৎসা নিয়ে ২৭ জন রোগী চলে গেছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন। সোমবার দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪৫ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালের ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর আগে গত রোববার ৬২ জন এবং গত শনিবার ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। 

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, গত ২৪ ঘণ্টায় সোমবার দুপুর পর্যন্ত নতুন করে এ হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ১৭ জন রোগী চিকিৎসা নিয়ে চলে যায়। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত মোট ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সব রোগীদের জন্য মেডিসিন বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে আলাদা সেবার ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়াও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। নতুন করে গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। 

আর চিকিৎসা নিয়ে ১০ জন রোগী চলে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি