১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে গরু চুরির হিড়িক, আতংকে খামারীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে খামারীদের রীতিমত আতংকে পরিনত হয়েছে গরু চুরি। বিগত ৬মাসেই অন্তত ২৭টি গরু চুরি হবার খবর পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য হতে পারে ৪০লাখ টাকার বেশি। ক্ষতিগ্রস্ত খামারিরা থানায় অভিযোগ না করায়, এই চুরি হওয়া গরুর সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। কোরবানি ঈদের আগে গরু চুরি বেড়ে যাওয়ায়, আতংকে অনেক খামারী গোয়ালঘর-খামার রাত জেগে পাহারা দিচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, হাদিরা ইউনিয়নের হাউলভাঙ্গা পূর্বপাড়ার রোববার রাতে আবুল কালামের খামার থেকে ১টি ষাঁড় গরু ও ১টি গাভী নিয়ে যায় চোরচক্র। এছাড়াও গত জানুয়ারি মাসে চাতুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের বড় ১টি ষাড় গরু। ভাদুড়িচর গ্রামের আশরাফ আলীর বড় ১টি ষাড় গরু ও ১টি দুধেল গাভী। আজগড়া দক্ষিণ পাড়ার নুরুল ইসলামের ১টি গাভী চোর নিয়ে গেছে ।

নগদা শিমলা ইউনিয়নের বনমালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল বাছেদ জানান, ৩মাস আগে বিলডগা গ্রামের মরহুম হোসেন চেয়ারম্যানের ভাতিজা রিমনের খামার থেকে ১টি ফ্রিজিয়ান জাতের দুধেল বড় গাভী (বাছুর রেখে) ও ১টি ষাঁড় গরু। ১০দিন আগে আমার বেয়াই মো. জলিল মিয়ার ১টি গাভী। ৫মাস আগে বনমালী রাঘুবপাড়ার মো. ফিরোজের ১টি ষাঁড় গরু চোর নিয়ে গেছে।

মির্জাপুর ইউনিয়নের বড়খালী গ্রামের রবিউল ইসলামের খামার থেকে গত সোমবার ১টি গাভী ও ২টি ষাড় গরু চোর নিয়ে গেছে বলে জানান রবিউলের স্ত্রী হাসিনা খাতুন। এছাড়াও গত ৩১ডিসেম্বর একই ইউনিয়নের কাগুজী আটা গ্রামের আলাউদ্দীন মিয়ার ১টি গর্ভবতী বড় গাভী চুরির পর মাঠে নিয়ে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বলেন, বিগত ৬মাসে আমার ইউনিয়ন থেকে মোট ১৩টি গরু চুরি যাবার তথ্য আছে। কোন গরু উদ্ধার করা সম্ভব হয়নি। কোরবানি ঈদের আগে গরু চুরি ঠেকাতে গ্রাম পুলিশদের পাহারায় রাখা হয়েছে।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া যায়নি। ঈদ উপলক্ষে গরু চুরি রোধে প্রতি ইউনিয়নে বিট অফিসারসহ অন্যান্য অফিসারকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি