১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শাহজালাল ইসলামী ব্যাংকে আগুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে শহরের নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় তলার ভিতর থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয়রা টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপু‌টি ম্যা‌নেজার আবু তা‌হের ব‌লেন, বিদ্যু‌তের শর্টসা‌র্কিটের কার‌ণে ব্যাং‌কের কাস্টমার কেয়ার ইউ‌নি‌টের কিছু কাগজপত্র, ক‌ম্পিউটার ও এ‌সির আং‌শিক অংশ পু‌ড়ে গে‌ছে। ত‌বে গুরুত্বপূর্ন কোন কিছু  ক্ষ‌তিগ্রস্থ হয়‌নি। ত‌বে ফায়ার সা‌র্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে পা‌নি ছি‌টি‌য়ে‌ছে তা‌তে ব্যাং‌কের কিছু কাগজপত্র ভি‌জে গে‌ছে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ‘আগুনে ব্যাংকের কম্পিউটার, কাগজপত্র ও বেশ কিছু মালমাল পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি