০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতিবন্ধীদের নিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। 

রান ডেভেলপমেন্ট আব্দুল আজিজ সরকার ও আব্দুল আজিজ খান অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার খাগরাটার বটতলা বাজার সংলগ্ন পবিত্র সেলামটিকিতে মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আঃ গনি।

আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক  মোঃ শাহ আলম। 

আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান রাজুর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন রান ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, সোসাইটির মহা সচিব মোঃ ইলিয়াস রাজ, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আ. রহিম, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী, সাবেক এমপি ডা. মতিউর রহমানের পুত্র তানভীর রহমান, যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন, আব্দুল আজিজ খান অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম খান প্রমূখ।

ক্রীড়ানুষ্ঠান শেষে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি