১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তিনি উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। তবে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। এ ঘটনায় কালিহাতীতে ব্যাপক সমালোচনা চলছে। 

অভিযোগ উঠেছে, বিদ্যালয়ে অধ্যয়নরত চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন প্রধান শিক্ষক। ওই ছাত্রী বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে বলে। পরে ছাত্রীর মা এলাকাবাসীকে জানালে স্থানীয় এমপিকে বিষয়টি অবগত করা হয়। এদিকে ওই ছাত্রীর মা ভয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বেও অন্য বিদ্যালয়ে থাকাকালে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তিনি স্থানীয়ভাবে টাকা পয়সা দিয়ে বিষয়টি মিমাংসা করেন। এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রভাবশালী ব্যক্তি। তাই অনৈতিক কাজ করে রেহাই পেয়ে যান। 

ওই ছাত্রীর বাবা বিদেশে থাকেন। মা সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন তার মেয়েকে মাঝে মধ্যেই আপত্তিকর স্থানে স্পর্শ করেন। মান সম্মানের ভয়ে এর আগে কাউকে বলিনি। এ ঘটনার যথাযথ বিচার চাই। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সোলায়মান মিয়া বলেন, ছাত্রীকে যৌন হয়রানি করে থাকলে প্রধান শিক্ষকের কঠোর শাস্তি হওয়া দরকার। যাতে আর কেউ এ ধরণের জঘন্য কাজ করতে সাহস না পায়। 

কালিহাতী উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম বলেন, স্থানীয় এমপি স্যার এ বিষয়ে আমাকে ফোন করেছিলেন। দুই জন সহকারি শিক্ষা অফিসারের মাধ্যমে তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কালিহাতীর সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, আউলিয়াবাদ এলাকা থেকে আমাকে ঘটনাটি জানানো হয়। পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে বলেছি। প্রধান শিক্ষক জড়িত থাকলে অবশ্যই তার শাস্তি হবে। 

অভিযুক্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ঘটনায় জড়ানোর চেষ্টা করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি