১১:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইভটিজিং এর দায়ে ডিসি অফিসের সহকারীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি রেজাউল করিমকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন। রেজাউল করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

জেলা প্রশাসন সূত্র জানান, রেজাউল করিম কোয়াটারে থাকেন। তার পাশের কোয়াটারে থাকা এক নারীকে ইভটিজিং করে আসতেন। বিষয়টি ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করেন। তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি ইভটিজিং এর কথা স্বীকার করেন। পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদন্ডের আদেশ দেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হবে বলেও জানান জেলা প্রশাসক মো. আতাউল গনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি