০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে পার্টনারশিপ ব্যবসার ৫৬ লাখ ২৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বাবুল ব্রিক্সের মালিক বাবুল দেওয়ানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ইটভাটার অপর পার্টনার আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ওই ভূক্তভোগী এ অভিযোগ করেন।

এক লিখিত অভিযোগে আবুল কালাম আজাদ উল্লেখ করেন, ২০১৯ সালে ২৫ লাখ টাকা দিয়ে নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামের মোন্নাফ দেওয়ানের ছেলে বাবুল দেওয়ানের মালিকানাধীন মেসার্স বাবুল ব্রিক্স নামে ইটভাটার অর্ধেক শেয়ার কেনেন একই উপজেলার গোপালপুর গ্রামের মৃত আরফান আলীর ছেলে আবুল কালাম আজাদ। এছাড়া দেড় লক্ষ ইট বাবাদ ৯ লাখ টাকা এবং আরও নগদ ৪ লাখ ২৯ হাজার টাকা সহ সর্বমোট ৫৬ লাখ ২৯ হাজার টাকা প্রদান করেন। আমি ইটভাটার অর্ধেক মালিক হওয়া সত্বেও বাবুল দেওয়ান আমাকে না জানিয়ে ইটভাটাটি অন্যত্র বিক্রি করে দিয়েছে। ইটভাটা বিক্রি করে আমাকে আমার পাওনা টাকা পরিশোধ না করে প্রতারনা করে অর্থ আত্মসাতের পায়তারা করতেছে । এ ঘটনায় কয়েক দফা দেন দরবার ও গ্রাম্য শালিস বৈঠক বসলেও টাকা দিতে তিনি তালবাহানা করেন। 

তিনি সংবাদ সম্মেলনে ওই প্রতারকের বিচার দাবি ও তার অর্থ ফেরত পেতে রাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে বাবুল ব্রিক্সের মালিক বাবুল দেওয়ান বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। চুক্তি মোতাবেক কালামের সাথে ব্যবসায়িক সকল পাওনা আমি পরিশোধ করেছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি