১১:৩১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর শাহাদত বা‌র্ষিকী‌ উপ‌লক্ষে ১০ হাজার মানুষকে গণভোজ করালেন আওয়ামী লীগ নেতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভুঞাপু‌রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপল‌ক্ষে ১০ হাজার মানুষ‌কে গণ‌ভোজ করালেন উপ‌জেলা আওয়ামী লীগ সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা মাসুদুল হক মাসুদ। 

এছাড়াও তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। 

রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ আয়ো‌জিত দোয়া মাহ‌ফিল ও গণ‌ভোজ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আরেকজন এম‌পি মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। 

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে গণভোজ অনুষ্ঠানে যোগ দেন।

উপ‌জেলার কয়েড়ার ৯ নং ওয়ার্ডের কর্মী আনোয়ার হোসেন ও জুলহাস উদ্দিনসহ অনেকে বলেন, গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠানে এত লোকের সমাগম এরআগে কখনো দেখেনি। গণভোজে কমপক্ষে ৮-১০ হাজার মানুষ অংশ নেন। তাছাড়া অনুষ্ঠানে একমঞ্চে দুই এম‌পি মনোনয়ন প্রত্যাশী সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নৌকায় ভোট চাইতেও দেখেনি। 

গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে এবং সাবেক ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় উপ‌স্থিত ছি‌লেন, গোপালপুর পৌরসভা মেয়র রকিবুল হক ছানা, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সা‌হিনুল ইসলাম তরফদার বাদল, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান আলিফ নুর মি‌নি, গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ম‌হিলা ভাইস চেয়ারম্যান বিল‌কিস জাহান, জেলা প‌রিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি