১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সকল ধরনের প্রস্তুতি শেষ

ভূঞাপুরকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ মার্চ ২০১৭ | | ২১৮৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষনা দিবেন তিনি।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মাহবুব হোসেন।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, উপজেলায় ৪০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি। ৬০ ভাগ বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করতে মোট ৮২৬ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১২৩.৯০ কোটি টাকা। এর মধ্যে ৩১০ কিলোমিটার লাইন নির্মাণে পল্লী বিদ্যুৎ ব্যয় করেছে ৪৬.৫ কোটি টাকা এবং ৫১৬ কিলোমিটার লাইন নির্মাণে পিডিবি ব্যয় করেছে ৭৭.৪০ কোটি টাকা।

পিডিবি ও পল্লীবিদ্যুৎ মিলে উপজেলায় মোট বিদ্যুৎ সংযোগ রয়েছে ৩৯ হাজার ৫২০টি। এরমধ্যে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে ১২ হাজার ৫২০ এবং পিডিবির সংযোগ দেয়া হয়েছে ২৭ হাজার।

ভ‚ঞাপুর উপজেলায় মোট ১৫২টি গ্রামে (অফ গ্রীড এলাকার ৩৪টি গ্রাম ব্যতিত) বিদ্যুতায়িত হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি শতভাগ বিদ্যুতায়িত উপজেলা উদ্বোধন করবেন। ১০টি উপজেলার মধ্যে ভ‚ঞাপুর অন্যতম।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎতায়িত উপজেলা উদ্বোধনকে কেন্দ্র উপজেলা পরিষদ চত্ত¡র বিভিন্ন রঙে সাজানো হয়েছে। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা প্রশাসন।

সাংবাদিক সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়সহ পিডিবি ও পল্লী বিদ্যুতের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি