১০:৩৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আর্ন্তজাতিক বিমানবন্দরের দাবিতে চলছে অনলাইন ভোট

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | | ৮৯২৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আর্ন্তজাতিক বিমানবন্দরের দাবিতে অনলাইন ভোট কার্যক্রম শুরু করেছে এক সিটিজেন জার্নালিষ্ট।

জেলার নানা সমস্যা সমাধানে প্রশাসন ও জনগনের সম্পৃক্ততায় গড়ে উঠা জনপ্রিয় টাঙ্গাইল সিটিজেন জার্নালিষ্ট গ্র“পের সদস্য টাঙ্গাইলের রাজকন্যা (সিনথিয়া) নামের এক ফেসবুক ব্যবহারকারী এ ভোট কার্যক্রম শুরু করেন।

টাঙ্গাইল সিটিজেন জার্নালিষ্ট গ্র“প সূত্রে জানা যায়, ১১ এপ্রিল সন্ধ্যা ছয়টা ৪৩ মিনিটে টাঙ্গাইলের রাজকন্যা (সিনথিয়া) আইডি থেকে এ পোষ্ট করা হয়। ২৪ ঘন্টা না পেরোতেই বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আর্ন্তজাতিক বিমানবন্দরের পক্ষে ২০২ জন, ঘরোয়া বিমানবন্দরের পক্ষে ২৩, বিপক্ষে ১৮ ভোট দিয়েছেন।

এছাড়া এই পোষ্টে লাইক দিয়েছেন ১৪৭ জন এবং মন্তব্য লিকেছেন ৩০ জন এর মত ফেসবুক ব্যবহারকারী। তবে খুব দ্রুত পক্ষের ভোট আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. মাহবুব হোসেন টাঙ্গাইলে নানা উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি পৌরএলাকার পুরাতন বিমানবন্দরটির ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে একটি চিঠি দিয়েছেন। এতে করে দ্রুত সময়ে এ ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌছানো যাবে বলেও জানা গেছে।

তবে পুরাতন বিমানবন্দরটি উদ্ধার করে সচল করাসহ একটি আর্ন্তজাতিক মানের বিমানবন্দরের দাবি জানিয়েছে অনেকেই। এ ব্যাপারে টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।

টাঙ্গাইলে আর্ন্তজাতিক বিমানবন্দরের দাবিতে অনলাইন ভোট কার্যক্রম আপনিও অংশ নিতে পারেন। পক্ষে বা বিপক্ষে ভোট দিয়ে সবাই তার অবস্থান জানাতে পারবে বলেও জানা গেছে।

ভোট দিতে আগ্রহীরা এই লিঙ্কে ক্লিক করুন-

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি