১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে নিরাপদ আনারস চাষীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

নিরাপদ আনারস চাষে সফল দুই আনারস চাষীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে মধুপুরের মহিষমারা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নিরাপদ ফল ও ফসল উৎপাদনকারী সমবায় সমিতি তাদেরকে সংবর্ধিত করে। 

সংবর্ধিত আনারস চাষীরা হলেন মো. আব্দুস সালাম ও জাকের হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ আনারস চাষী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. ছানোয়ার হোসেন। 

এতে প্রধান অতিথি ছিলেন মহিষমারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ, দৈনিক আজকের পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, সফল আনারস চাষী আব্দুস সালাম, আনারস ব্যবসায়ী লোকমান হোসেন লিটন প্রমুখ। 

উল্লেখ্য,মধুপুরে নিরাপদ আনারস চাষী সমবায় সমিতির ৩১ জন কৃষক বিজ্ঞান সম্মতভাবে আনারস চাষ করেছেন। তাদের মধ্যে সবচেয়ে সফল দুইজনকে সংবর্ধনা দেয়া হয়।

সংগঠনের সভাপতি মো. ছানোয়ার হোসেন জানান, নিরাপদ ফল ও ফসল উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যরা ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে নিয়ন্ত্রিত ছিল। তারা বিজ্ঞান সম্মত ও স্বাস্থ্য সম্মতভাবে আনারস চাষ করে সফল হয়েছেন। ক্ষতিকর কীটনাশক মুক্ত আনারস প্রতি পিচ পাইকারি ১০৫ টাকা পর্যন্ত বিক্রি করেছেন তারা। যখন মধুপুরের আনারস চাষীরা আসল টাকা তুলতে পারেনি সেই সময় নিরাপদ আনারস চাষ করে তারা ব্যাপকভাবে সফল হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি