০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ব্যক্তি উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার

মো: নুর আলম, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল আটাপাড়া হতে গইজারপাড়া যাওয়ার রাস্তা ও বাইশকাইল লিচুতলা হতে আতরপাড়া যাওয়ার রাস্তা বৃষ্টির কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়ায় নিজ অর্থায়নে সংস্কার করার উদ্যোগ নেন নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূরুল ইসলাম (নূরু) ।

বৃহস্পতিবার (১২আগষ্ট) বিকালে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন তিনি । 

এসময় তার সাথে ছিলেন অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ ।

জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় জনগণ নূরুল ইসলাম নূরুর নিকট রাস্তা সংস্কারের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন তিনি। এতে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

এ ব্যাপারে নূরুল ইসলাম নূরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ছোট মনির এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতেই আমি রাজনীতি করি, জনসাধারণের কল্যানের জন্য আগামীতেও কাজ করে যাবো।

উল্লেখ্য, আগামী নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ নূরুল ইসলাম নূরু বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে ইতিমধ্যেই জনগণের প্রসংশা কুড়িয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি