১০:০৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার টিকা নিলেন নব্বইয়ের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস দমনে বিশ্বের নানা দেশের সঙ্গে তাল মিলিয়ে টিকা প্রদান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ। নানা পেশা-শ্রেণির মানুষের পাশাপাশি এবার টিকা নিলেন নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছেন এ তারকা দম্পতি। ভ্যাকসিন নেওয়ার পর দুজনই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

টিকা নেয়ার পর নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে করোনার ভ্যাকসিন গ্রহণ করলাম। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন। সবার জন্য দোয়া রইলো।’

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২ অক্টোবর নাঈম-শাবনাজ অভিনীত প্রথম ছবি ‘চাঁদনী’ মুক্তি পেয়েছিল। সেই ছবিটি সুপারহিট হওয়ায় পরবর্তীতে প্রায় ২০টির মতো ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তারা।

সিনেমা কাজের সূত্র ধরেই দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে দুই কন্যাসন্তান। তবে বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন এই দম্পতি। নাঈম মনোযোগী তার ব্যবসা নিয়ে। টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন করটিয়া জমিদার বাড়ির সন্তান। অন্যদিকে তার সহধর্মীনী শাবনাজ সংসারে ব্যস্ত সময় পার করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি