১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ মির্জাপুরের এসিল্যান্ড জুবায়ের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। জেলার রাজস্ব প্রশাসনের কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়েছে বলে মঙ্গলবার সন্ধায় জুবায়ের হোসেন জানিয়েছেন। 

জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রশাসন সচিব জুবায়ের হোসেনের হাতে রাজস্ব পদক তুলে দিবেন বলে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্র জানিয়েছেন। এদিকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক।  

উল্লেখ্য, ৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ১৯ ফেব্রুয়ারি মির্জাপুরের এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর করা এই কর্মকর্তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়।

যোগদানের পর থেকে তিনি নিজ দপ্তরে স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা দেয়ার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ, করোনাকালে মানুষকে সচেতন করা, সরকারি সম্পত্তি রক্ষা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বনের ভেতর গড়ে উঠা কয়লা তৈরির চুল্লি ভেঙে দেয়াসহ একের পর এক কাজ করে মির্জাপুরের সর্বমহলে প্রশংশিত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি