১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি নির্বাচন-২০১৬

মধুপুরের তিন ইউনিয়নেই নৌকার জয়

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ মে ২০১৬ | | ১১৮
ছবি ঃ মধুপুর উপজেলার তিন ইউনিয়নের বিজয়ীরা। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনে তিনটিতেই নৌকা প্রতীকের প্রার্থী জয় লাভ করেছেন।

শনিবার চতুর্থ ধাপের নির্বাচনে এ উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে তিনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

গোলাবাড়ী ইউনিয়নে আ’লীগের প্রার্থী গোলাম মোস্তফা খান বাবলু (নৌকা) ১৫ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলা ১১ টার দিকে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনকারি বিএনপি’র প্রার্থী হুমায়ুন কবির তালুকদার পেয়েছেন ৩ হাজার ২ বোট।

মির্জাবাড়ী ইউনিয়নে আ’লীগের শাহজাহান তালুকদার ১০ হাজার ৬৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র হারুন শিকাদার পেয়েছেন ৩ হাজার ৫৯৭ ভোট।

আলোকদিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আবু সাইদ তালুকদার দুলাল বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ৬ হাজার ৭০৭ ভোট পেয়ে। আনারস প্রতীকে ৬ হাজার ৪১৩ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আ’লীগের বিদ্রোহী উপজেলা যুবলীগের আহবায়ক আবু সাঈদ খান ছিদ্দিক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি