০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে রোববার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। 

জেলা প্রশাসক  শহীদুল ইসলামের সভাপতিত্বে  আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেনÑ  পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহামদ। 

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা কর্মসূচিতে অংশ নেন।

এর আগে শহীদ স্মৃতি পৌরউদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলার প্রতিটি উপজেলাগুলোতেও  বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি