০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শীতার্তদের মাঝে 'মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'এর শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট' কর্তৃক শীতার্ত মানুষের মধ্যে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার (২২জানুয়ারি) বিকাল চারটায় টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ সংগঠনের কার্যালয়ে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মকসুদ রেশা, সদস্য, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ। 

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিটের পক্ষ থেকে প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিঃ মিজান, জেলা কমিটির সহ-সভাপতি মোকাম্মেল হক খান রিচার্ড, সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারন সম্পাদক খন্দকার সজীব, মোঃ আসাদুজ্জামান শোয়েব, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, আইন বিষয়ক সম্পাদক কাজী শায়লা ইয়াসমীন, স্বাস্থ্য বিষয়ক ডাঃ আমিনুর রহমান মিলটন, শ্রম বিষয়ক সম্পাদক মামুন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা আহবায়ক আব্দুল আলীম, বাসাইল উপজেলা আহ্বায়ক সীমা খান, টাঙ্গাইল শহর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, কাজী নুসরাত ইয়াসমীন, শিউলী খান সনিসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংসদ এর পায়েল আলম ও উম্মে রোকেয়া খান পুষ্পিতা প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি