০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে তার প্রেমিক লিমন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী বিয়ের দাবি করায় এলাকা থেকে পালিয়েছেন প্রেমিক ও তার পরিবার।

ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, একই স্কুলে পড়ালেখার সুবাদে প্রায় তিন বছর আগে কালিহাতী উপজেলার আরজু মিয়ার ছেলে লিমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছররের জানুয়ারিতে প্রথম লিমন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। এরপর থেকে প্রতিনিয়তই তাদের শারীরিক মেলামেশা চলতে থাকে। গত ৫ মাস আগে হঠাৎ অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী অসুস্থ হলেও বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে।

এদিকে, দিন দিন স্কুলছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দেয়ায় পরিবাবের লোকজন গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) তাকে শারীরিক পরীক্ষা করতে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে বলেন, সে অন্তঃসত্ত্বা। পরে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী প্রেমিক লিমনের সঙ্গে যোগাযোগ করলেও তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এতে চরম বিপাকে পড়েছে অন্তঃসত্ত্বা ও তার পরিবার। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে গত রবিবার কালিহাতী থানায় অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে প্রেমিক লিমনকে আসামী করে মামলা দায়ের করেছেন। অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিমন পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি