১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুজিব শত বার্ষিকীতে আ’লীগ নেতাদের সম্মাননা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে প্রবীণ ও দলের জন্য নিবেদিত আওয়ামী লীগ নেতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ তাদের দলীয় অফিসে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 

ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিহাব উদ্দিন এর সঞ্চালনায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। 

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে ১৯৭৫ পরবর্তী সময়ে অগ্রণী ভূমিকা রাখায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম খান রঙ্গু, বর্তমান সভাপতি মো জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, প্রবীণ নেতা বাবু অহিন্দ্র কুমার রায়, মো. মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের সাবেক সদস্য মো.আওলাদ হোসেন লিটনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি