১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২ এর সদস্যরা।

শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান। আটককৃতরা হলেন, বাসাইলের শাখনাইচর (উত্তর পাড়া) সোনার চর এর হাজী জহিরুল ইসলাম এর ছেলে আঃ জব্বার মিয়া (৫০) ও সোনার চর (দক্ষিনপাড়া) এর মোঃ করিম মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (১৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন সোনারচর শাখনাইচর (উত্তরপাড়া) গ্রামস্থ মোঃ মোবারক হোসেন এর বাড়ীর পূর্ব পার্শ্বে বাসাইল-নাটিয়াপাড়া রোডের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় এক কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন, তিনটি সিম কাড সহ তাদেরকে আটক করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বাসাইল থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি