১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২৭২ কোটি ব্যয়ে হবে টাঙ্গাইলের ১০ পৌরসভার উন্নয়ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভার রাস্তা, সেতু, কালভার্ট, ড্রেন ইত্যাদি অবকাঠামো নির্মাণ করা হবে। এতে পৌরসভাগুলোর যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।

‘টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন’ নামের প্রকল্পটিতে সরকার ব্যয় করবে ২৭২ কোটি ৩৪ লাখ টাকা। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন হতে যাচ্ছে।

দশটি পৌরসভা হলো- টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল, গোপালপুর, ভুঞাপুর, কালিহাতি, এলেঙ্গা, বাসাইল, সখিপুর ও মির্জাপুর।

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও টাঙ্গাইলের সংশ্লিষ্ট ১০টি পৌরসভা।

প্রকল্পের উদ্দেশ্য হলো নগর সড়ক, সেতু/কালভার্ট নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা এবং বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের উন্নয়ন করা। এই উদ্দেশ্য বাস্তবায়নে পৌরসভাগুলোয় ১৬০ দশমিক ৬৩ কিলোমিটার রাস্তা, ১৭ দশমিক ৫৪ কিলোমিটার পানি নিষ্কাশন অবকাঠামো (ড্রেন), ১০১ মিটার সেতু, ২৭ মিটার কালভার্ট এবং বাসাইল ও এলেঙ্গা পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে।

একনেককে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা পরিকল্পনা কমিশন বলেছে, এটি বাস্তবায়িত হলে টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভার রাস্তা, ব্রিজ/কালভার্ট, পানি নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি অবকাঠামো নির্মাণের মাধ্যমে পৌরসভাগুলোতে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি