১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় সাবেক সাংসদ সদস্য শামসুল হক তালুকদার ছানুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শামছুল হক তালুকদার ছানু (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। 

গতকাল (২৭ সেপ্টেম্বর) রোববার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। এর আগে তিনি গত ২ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে ১৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শামছুল হক তালুকদার ছানু সংসদ সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।

তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, টাঙ্গাইল-২ আসনের বর্তমান সাংসদ ছোট মনির শোক প্রকাশ করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সাংসদ শামছুল হক তালুকদারের জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি