১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে চলতি মাসেই সাড়ে ১০ হাজার বন্যার্ত পরিবার ত্রাণ পাবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে চলতি মাসেই নতুন করে আরো দশ হাজার বন্যার্ত পরিবার ত্রাণ সহায়তা পাবে। 

বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ৪৫০ টি বন্যার্ত পরিবারের মাঝে মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলামের উদ্যোগে ও ওয়ালটনের সহায়তায় ত্রাণ বিতরনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ কথা বলেন। 

তিনি আরো বলেন উপজেলার বন্যা কবলিত প্রতিটি পরিবার সরকারি ত্রাণ সহায়তার আওতায় চলে আসবে। এছাড়া বেশ কিছু বেসরকারি সংস্থা প্রশাসনের কাছে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে। শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন আমাদের কাছে প্রায় ৩ হাজার বন্যার্ত মানুষকে সাহায্যার্থে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সরকারি ভাবে সাড়ে ৭ হাজার পরিবার ত্রান পাবে। সর্বমোট ১০৫০০ বন্যার্ত পরিবার ত্রাণ সহায়তা পাবে বলে তিনি জানান। 

এর বাইরে আমাদের শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোকনা ইউপি চেয়ারম্যান মো. আতোয়ার রহমান কোকা, ওয়ালটন প্লাজা নাগরপুর শাখার ম্যানেজার মো.রিপন মিয়া, আওয়ামীলীগ নেতা খন্দকার সাজ্জাদ হোসেন আপেল, যুবলীগ নেতা একে আজাদ প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি