১১:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক মন্ত্রীর দখলে থাকা সরকারি জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাই‌লে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দখলে থাকা সরকা‌রি জ‌মি উদ্ধার ক‌রে‌ছে প্রশাসন। এছাড়া ৬৬ শতাংশ জ‌মি‌তে স্থা‌পিতে অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ করা হ‌য়ে‌ছে। 

রোববার (২৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভার আকুরটাকুর পাড়া এলাকায় অভিযান চা‌লি‌য়ে জ‌মি উদ্ধার ও অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ ক‌রা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

ত‌বে উ‌চ্ছে‌দের সময় সা‌বেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষের কাউকে দেখা যায়নি।

স্থানীয়রা জানান, আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া মৌজায় ১৯৭২ সালে ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে ৬৬ শতাংশ জমিটি লিজ নিয়ে ভোগ করে আসছিলেন। পরে তিনি ওই জমিতে মার্কেট নির্মাণ করেন। তবে মার্কেটটি চালু করতে পারেনি। এরপর তিনি জমিটির নিজের নামে কাগজ তৈরি করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘শহরের আকুর টাকুর পাড়া মৌজায় ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৬৬ শতাংশ জমিটি দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ভূয়া কাগজ তৈরি করে জমিটি ভোগ দখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে মামলা হলে উচ্চ আদালত লতিফ সিদ্দিকীর জাল দলিল বাতিল করে সরকারের পক্ষে রায় দেন। পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নির্দেশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত জমিটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।’ 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি