১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওজন প্রায় এক টন

মির্জাপুরে ষাঁড়ের দাম ১৫ লাখ টাকা!

মো. জাহাঙ্গীর হোসেন, বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬ | | ২৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বানাইল গ্রামের শাহানুর মিয়া তার ষাঁড়টির দাম হাকছেন ১৫ লাখ টাকা।

শাহানুর জানান, তার এই ষাঁড়টি গত ৫ বছর ধরে তিনি লালন পালন করে আসছেন। মোটাতাজাকরণের কোন ওষুধ বা ইনজেকশন তিনি প্রয়োগ করেননি। সম্পূর্ন দেশী খাবার খাইয়ে তিনি ষাঁড়টিকে বর্তমান পর্যায়ে এনেছেন।

ষাঁড়টির খাবারের ম্যানুতে রয়েছে ঘাস, লতাপাতা, খড়, চিনি, গুড়, কলাসহ বিভিন্ন ধরনের ছোলা, ডাল, খৈল, ভুসি, কিসমিস, আম ও ভাতের মার। ষাঁড়টির ওজন প্রায় এক টন হবে বলে ওই গ্রামের মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন জানিয়েছেন।

শাহানুরের বিশাল আকারের এই ষাঁড় দেখার জন্য প্রতিদিন আশপাশের গ্রামের লোকজন ভিড় করছেন। যে ঘরে ষাঁড়টিকে রাখা হয় সেই ঘরে একটি সিলিং ফ্যান দেয়া হয়েছে। গত পাঁচ বছরে ষাঁড়টি কোন রোগ বালায়ে আক্রান্ত না হলেও তিনি টাঙ্গাইলের পশু চিকিৎসক ডা. মো. আফাজ উদ্দিনকে বাড়িতে এনে ষাঁড়টির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন বলে জানান।

শাহানুর আরও জানান গত বছর ষাঁড়টি বিক্রির উদ্দ্যোগ নিয়েছিলেন। দাম হয়েছিল মাত্র ৫লাখ টাকা। কিšুÍ তিনি ওই দামে বিক্রি করেননি। এ বছর তিনি ষাঁড়টির দাম হাকছেন ১৫ লাখ টাকা।

কোন শিল্পপতি, মন্ত্রী বা এমপি তাদের এই ষাঁড়টি উপযুক্ত দাম দিয়ে অবশ্যই কিনবেন বলে আশা ব্যক্ত করেছেন শাহানুরের স্ত্রী সুমাইয়া বেগম। গত পাঁচ বছর ধরে ষাঁড়টি লালন পালন করতে গিয়ে তারা ঋণগ্রস্থ হয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

এ পর্যন্ত কোন ক্রেতা আসেননি বলে শাহানুর দম্পত্তি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি