১২:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ডাকাতের কবলে পড়ে ট্রাক চালক নিহতের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবলে পড়ে ট্রাক চালক নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধায় উপজেলা সদরের বাইমহাটী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের বাইমহাটী গ্রামের সাকিল মোল্লা (৩০), একই গ্রামের সজিব মিয়া(৩২) এবং পোষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়া এলাকার আজিজুল মিয়া (৩০)। পুলিশ গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরের পোষ্টকামুরী এলাকা থেকে মজিবর রহমানের মরদেহ উদ্ধার করে। তাঁর বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর কুন্ডা গ্রামে। 

পুলিশ জানায়, ২২ ডিসেম্বর বিকেলে ট্রাক চালক মজিবর রহমান দিনাজপুরের মধ্যপাড়া এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৫২৫) নিয়ে ঢাকা-আরিচা সড়কের বারবাইরার দিকে রওনা হন। রাত তিনটায় ট্রাকটি মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছে। এ সময় সামনে যান থাকায় তাঁদের ট্রাকটি খুবই ধীরগতিতে চলছিল। একটু সামনে এগিয়ে পোষ্টকামুরী সেতুর কাছে গেলে তাঁরা অস্ত্রধারী ডাকাতের কবলে পড়েন। 

গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, রাস্তায় একটি মুঠোফোন ফেলে ডাকাতির ফাঁদ করেন তাঁরা। ওই মুঠোফোনটি দেখে চালক ট্রাক থামান। চালকের সহকারি রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে হাসান (২০) মুঠোফোনটি কুড়িয়ে আনতে গেলে গ্রেপ্তারকৃতরা তাঁকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাঁরা চালকের কাছে যান। তাঁরা তাঁকে মারধোর করে তাঁর কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ভয়ে ট্রাক চালক তাঁর আসন থেকে লাফিয়ে দৌড় দিলে সেতুর নীচে পড়ে প্রাণ হারান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাঁদের টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি