১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান গ্রামের আক্রাম হোসেনের ছেলে এস এম আরিফ হোসেন ভুলু (৬৫), সাটিয়াচড়া গ্রামের মাজম আলীর ছেলে মোন্তাজ মিয়া (৬৫) ও বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মইজ উদ্দিনের স্ত্রী ফুল খাতুন (৬৫)। এরা তিনজনই বুধবার রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথম সড়ক দুর্ঘটনাটি ঘটে বুধবার সন্ধায় গোড়াই-সখিপুর সড়কের পাঁচগাও চেয়ারম্যান বাড়ি এলাকায় এবং দ্বিতীয়টি রাত সারে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকায়। 

জানা গেছে, বুধবার সন্ধায় ফুল খাতুন একই গ্রামে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দ্যেশে গোড়াই-সখিপুর সড়কের পাঁচগাও চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় সিএনজি চালিত অটো রিক্সায় ধাক্কা লেগে আহত হন। পরে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়।  

এদিকে রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী মুরগী ভর্তি একটি পিকআপ তাদের ধাক্কা মারে। এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে। 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমুদিনী হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে রাত দেড়টার দিকে তাদের মৃত্যু হয়। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান ও গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জোবায়ের হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি