০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী জেসমিন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার (১৫) অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি। পুলিশ বলছে স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। তবে এখনও উদ্ধার না হওয়ায় ছাত্রীটির পরিবারে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। 

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কুরণী গ্রামের আব্দুল লতিফ সিকদারের মেয়ে জেসমিন আক্তার (১৫) কুরণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়ে। প্রতিদিনের মতো গত ২৯ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। পথের মধ্যে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে কবিরাজ সোহেল মিয়া (৩৩) এবং অজ্ঞাতনামা ২-৩ জন জেসমিনকে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে চলে যায়। পরে জেসমিনকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ঘটনার দুই দিন পর মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন জেসমিনের বাবা লতিফ সিকদার।

তিনি বলেন অভিযুক্ত সোহেল মিয়া প্রতিনিয়তই জেসমিনকে স্কুলে যাওয়ার পথে কু-প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে। 

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, শুনেছি মেয়েটি (জেসমিন) মানসিকভাবে অসুস্থ। তাকে কবিরাজ সোহেল মিয়াই চিকিৎসা করতো। তবে অভিযোগের প্রেক্ষিতে জেসমিনকে উদ্ধার এবং অভিযুক্ত সোহেল মিয়াসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি