১১:৪০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এম ওয়াজেদ আলীর উপর বখাটেদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষকরা। 

শনিবার ১৬ জানুয়ারি মুখতার ফোয়ারা চত্বরে দুপুর সাড়ে ১২ থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরশহরের বিসমিল্লাহ কম্পিউটারে কাগজপত্র ফটোকপি করাকে কেন্দ্র করে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এম ওয়াজেদ আলীর উপর পৌর শহরের নজরুল ইসলামের ছেলে ইফতি আহমেদ (২২) ও তার সহযোগী মোস্তফা কামালের ছেলে সিহাব (২৫) এবং ময়নাল হকের ছেলে আসলাম (২৪) হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় এম ওয়াজেদ আলীকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ওই তিন হামলাকারীকে আসামী করে সখীপুর থানায় মামলা করলে রাতেই মামলার প্রধান আসামী ইফতিকে গ্রেফতার করে পুলিশ। 

মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল’র সভাপতিত্বে বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাঈদ আজাদ, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, বড়চওনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এমএ রউফ, সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

এ সময় তারা অবিলম্ভে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি