১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে সিঁধ কেটে শিশু চুরি !

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সিঁধ কেটে দুই মাস বয়সের এক শিশু চুরি হয়েছে। সখীপুরে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে বুধবার (৩১মার্চ) গভীর রাতে এ মর্মান্তিক চুরির ঘটনা ঘটে। ওই শিশুর নাম জুনায়েদ। শিশুর বাবা আছির উদ্দিন পেশায় একজন ট্রাক চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শোলা প্রতিমা গ্রামের আছর উদ্দিন পেশায় এক জন ট্রাক চালক। সে জন্য তিনি প্রায়ই বাড়ির বাহিরে থাকেন। প্রতিদিনের মতো তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ জেগে দেখেন তার পাশে থাকা ২ মাসের পুত্র জুনায়েদ নেই। এ সময় খোজাখুজি করতে গেলে তিনি দেখেন ঘরের এক কোণে সিধ কাটা রয়েছে। এ সময় তিনি ডাক চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে আসে।

প্রতিবেশি ফিরোজা বেগম বলেন, আমরা ঘটনাস্থলে এসে দেখি শিশুটির মা কল্পনা বেগম কান্নাকাটি করছেন। এ সময় মেঝেতে একটি দা পরে রয়েছে এবং ঘরের এক কোণে সিধ কাটা রয়েছে।

শিশুর মা কল্পনা আক্তার জানান, স্বামীর ট্রাক চালাতে যাওয়ায় গতকাল বুধবার রাতে তিনি ওই শিশুকে নিয়ে ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ জেগে দেখেন তার পাশে থাকা ২ মাসের পুত্র জুনায়েদ নেই। এ সময় খোঁজাখুঁজি করতে গেলে তিনি দেখেন ঘরের এক কোণে সিধ কাটা রয়েছে। এ সময় তিনি ডাক চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে আসে।

শিশুর দাদা জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, ঘটনাটি জানার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি