১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রবাসীরা কোয়ারেন্টাইন না মানলে ৬ মাসের জেল, ১ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

বিদেশফেরত ব্যক্তিরা বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন না মানলে সর্বোচ্চ ছয় মাসের জেল বা এক লাখ টাকা জরিমানা গুনতে হবে বলে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক জরুরি নির্দেশনায় এ শাস্তির কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা প্রতিরোধের লক্ষ্যে সম্প্রতি বিদেশফেরত এবং তাদের সংস্পর্শে আসা সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে অবস্থান সম্পর্কে জানাতে হবে। নির্দেশনা লঙ্ঘন করলে জেল-জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

নির্দেশনায় আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে চলুন জনসমাগম এড়িয়ে চলুন ও যার যার অবস্থান থেকে করোনা মোকাবিলায় জাতিকে সহায়তা করুন। এ নির্দেশনা না মানলে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮’ এর ২৪(২) ধারা অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের জেল বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের মুখে পড়তে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস নিয়ে আমরা গত দুই মাস যাবত কাজ করছি। ইতোমধ্যে চীনের করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসলেও ইউরোপে অনেক বেড়ে গেছে।

দেশেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। দেশে হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ জন। একজন মৃত্যুবরণ করেছে। সারাদেশে আমাদের গঠিত কমিটি বিদেশ থেকে আগত ৫ হাজারের বেশি লোক কোয়ারান্টিনে রাখা হয়েছে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব বিভাগের সব সংস্থার সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে। মহাপরিচালকের অফিসে সমন্বিত একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি