০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতিহা-ই-ইয়াজদাহম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে সেমিনারের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ টাঙ্গাইল শাখা।

সেমিনারের প্রধান আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ হুমায়ূন কবীর।

সেমিনারের উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ আব্দুল হাই।

টাঙ্গাইল হাজিবাগ দরবার শরীফের পীর সাহেব অধ্যাপক আলহাজ¦ মো. আব্দু কুদ্দুস খুসরুর সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান ছিলেন আহ্মাদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ¦ শাহ্ সুফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী। বিশেষ মেহমান ছিলেন মাহবুবিয়া দায়রা শরীফের পীর সাহেব আলহাজ¦ ডা. সৈয়দ শাহ্ ছাইদুল্লাহ কাদরী।
সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন এম.এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক আলী আশরাফ খান।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য মোরশেদ আলম মাসুদের অনুষ্ঠান সঞ্চালনায় এতে বিশেষ মেহমান ছিলেন টাঙ্গাইল এম.এম.আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মাহ্বুবুর রহমান, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ড.মো. সাইফুল মালেক আনসারী, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ আলম খান। আলোচক ছিলেন আহ্মাদাবাদ দরবার শরীফ বহুলীর পীর সাহেব আলহাজ¦ হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল আহ্মাদী, খানকায়ে বজলুর রাহ্মানিয়া পিচুরিয়ার পীর সাহেব শাহ্ সুফি আহম্মদ আলী, আহ্মাদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ¦ শাহ্ সুফি মো. শাহজালাল টুটুল।

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম, সরকারি এম.এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার আরিফ মাহমুদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি