১১:৩১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশে আ'লী‌গের একাং‌শের বাঁধা দেয়ার অ‌ভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শা‌ন্তি সমা‌বেশ ক‌রে‌ছে আওয়ামীলীগ।  শুক্রবার (১৫ সে‌প্টেম্বর) বি‌কে‌লে সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে শান্তি সমাবেশে যে‌তে নেতাকর্মী‌দের বাঁধা দেওয়া ও হুম‌কির দেয়ার অ‌ভি‌যোগ এনে থানায় লি‌খিত অভিযোগ দিয়েছেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। 

এতে তি‌নি অ‌ভি‌যোগ ক‌রেন, শান্তি সমাবেশে যাতে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসতে না পারে এ জন্য হাদিরা ইউনিয়নে যুবলীগ নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চক্রান্তকারিরা সৈয়দপুর বাজারে সমাবেশের আয়োজন করেছে। এছাড়া মির্জাপুর ইউনিয়নের বরশিলা ব্রীজ মেরামতের নামে দুইপাশে ভেঙে যাতায়াত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আবার শাখারিয়া স্কুল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। যাতে শান্তি সমাবেশে কেউ আসতে না পারে।

উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র রকিবুল হক ছানা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। প্রধান বক্তা ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত্যাশী ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। 

সমা‌বে‌শে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্মরণ দত্ত, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, ভুঞাপুর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান আলিফনুর মি‌নি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীনুল ইসলাম তরফদার বাদল, ‌জেলা প‌রিষ‌দের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মন্ডল, গোপালপু‌রের ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান প্রমুখ।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ এখন পর্যন্ত পায়‌নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি