১২:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ২ ম্যাজিষ্ট্রেটের অভিযান, যমুনায় অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে স্থাপিত অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন। গত দুইদিনে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৫টি বাংলা ড্রেজারের মেশিন ও পাইপ ভাঙচুর করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন বুধবার ও বৃহস্পতিবার যৌথভাবে অভিযান পরিচালনা করেন। 

জানা গেছে, যমুনা নদীর বঙ্গবন্ধু যমুনা সেতু ক্যান্টনমেন্ট সংলগ্ন নেংড়া বাজার জাহাজমারা ঘাট থেকে গোবিন্দাসী ঘাট পর্যন্ত ৭টি ড্রেজার এবং গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা থেকে জগৎপুরা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত ৮টি অবৈধ বাংলা ড্রেজার ভাঙচুর করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। এতে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটরা ১৫টি বাংলা ড্রেজার মেশিন ও পাইপ ভাঙচুর করে। 

এদিকে ভ্রাম্যমান আদালত কর্তৃক বাংলা ড্রেজার ও পাইপ ভাঙচুরের পরেরদিনই পুনরায় সেখানে মেশিন বসিয়ে বালু উত্তোলণ করছে ড্রেজার মালিকরা। 

উপজেলার ভালকুটিয়া গ্রামের আব্দুর রশিদ জানান, অবৈধ বালু উত্তোলণের ফলে নদী ভাঙনে আমাদের বাড়ি-ঘর হুমকির মুখে রয়েছে। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় আমরা বাঁধা দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। 

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, ভ্রাম্যমাণ আদালতের আগমন সংবাদে অবৈধ বালু উত্তোলণকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের  বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি