০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা প্রশংসনীয় অবদান

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম সেবা গ্রহণ করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহন করেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণের পর তিনি তার ফেসবুক অভিব্যাক্তি প্রকাশ করে লিখেন, শেষ পর্যন্ত আমার কঠোর পরিশ্রমের মূল্যায়ন করা হয়েছে। সর্বশক্তিমানের অনুগ্রহে আমি সম্মানিত বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ২০১৮ এর সাথে সজ্জিত হয়েছি। সত্যিকার অর্থে এটি আমার পুরো পুলিশ জীবনের জন্য খুবই শুভ এবং সুবর্ণ মুহূর্ত। কারণ এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমাকে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত করেছে। আমার জন্য সবাই প্রার্থনায করবেন।

২০১৮ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ পদক দেওয়া হয় তাকে। এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে পদকপ্রাপ্ত ৩৪৯ জনের তালিকায় তার নাম ছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি