১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভারতীয় নাগরিক গ্রেফতার

স্টাফ রিপোর্টাাার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

রাজেশ কুমার (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে টাঙ্গাইলের সখীপুরে উপজেলার কালমেঘা নাগেরচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলার কুরারা থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের বুদ্ধ প্রসাদের ছেলে।

পাসপোর্ট দেখাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে সখীপুর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, সন্দেহ হলে এলাকাবাসী ওই নাগরিককে রোহিঙ্গা হিসেবে প্রথমে চিহ্নিত করা হলেও পুলিশের তদন্তে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় পাওয়া গেছে। এরাকাবাসীকে সঙ্গে নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

মামলার বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রাজেশ কুমার নামের ওই যুবক এলাকায় সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রবিবার তাকে পাসপোর্ট আইনে মামলা করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, পাসপোর্ট দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি