১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না বলে মুচলেকা দিয়েছেন কনের বাবা।
 
বুধবার সকালে মির্জাপুর পৌর এলাকার কান্ঠালিয়া গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন। 

জানা গেছে, ওই গ্রামের ভাষান মণি দাস তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হাজির হয় বিয়ে বাড়িতে।

অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করার অপরাধে কনের বাবা ভাষান মণি দাসকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সেইসাথে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয় ভাষান মণি দাসের।

সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে জরিমান করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি