০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধা হত্যাকারীর ফাসির দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ(৭০)কে সালিশ বৈঠকে ডেকে নিয়েকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যাকারীদের ফাঁসি ও হত্যায় সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়ার নেতৃত্বে আজ সোমবার (২নভেম্বর) সকালে এই মানববন্ধন-এর আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ। 

মানববন্ধন কর্মসূচি থেকে বীর মুক্তিযোদ্ধা হত্যাকারী অভিযুক্ত আবু খাঁ, পারভেজ, পাভেল গংদের দ্রুত গ্রেফতার ও ফাসি কার্যকরের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ইদানিং মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা ও নির্যাতন বেড়ে যাওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের দাবি "মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন" প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। তারা রাষ্ট্রের কাছে এই আইন প্রণয়নের জোর দাবী জানান।

এ-সময় বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান সজীব সরকার, ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল, প্রিন্স জার্নালিস্ট, মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবুসহ টাঙ্গাইলের মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বিপ্লব সবুর খান, সাজ্জাদ খোশনবীশ, অধ্যাপক রেজাউল করিম, আতিকুল ইসলাম, নাহিদ খান, শহীদুল ইসলাম, আব্দুল আলীম প্রমুখ।

মানববন্ধন অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের একটি প্রতিদিন দল টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়-এর সঙ্গে সাক্ষাৎ করে মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং হত্যা কান্ডের সঙ্গে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি