১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফুলবাড়ী কয়লাখনি আন্দোলনের ১৪তম বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, টাঙ্গাইল জেলা কমিটির উদ্যোগে ফুলবাড়ী কয়লাখনি আন্দোলনের ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনারে ফুলবাড়ী আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা করেন পার্টির জেলা সম্পাদক কমরেড ওয়াহেদুজ্জামান মতি, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফ আলী তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, উদীচীর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও কমরেড ইকবাল হোসেন প্রমুখ। 

বক্তারা ফুলবাড়ী কয়লাখনি আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সন্মান প্রদর্শনপূর্বক ৬দফা চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানান। এছাড়া বক্তারা সম্প্রতি পাটকল বিক্রির ষড়যন্ত্র ও সুন্দরবন ধ্বংসের পায়তারা প্রতিরোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি