১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সন্তানকে হত্যার পর বিষপানে বাবা-মায়ের আত্মহত্যার চেষ্টা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

দেনার দায়ে টাঙ্গাইলের গোপালপুরে একমাত্র কন্যা ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা(৪)কে ঘুমের ঔষধ প্রয়োগ ও বালিশ চাপায় হত্যার পর ভাদুরিচর গ্রামের মোশারফ হোসেনের পুত্র মাসরুল হোসাইন (৩৫) ও মীরা আফরোজ সাথী(৩০) দম্পতি আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছেন পুলিশ।

জানা যায়, সোমবার ভোররাতে সন্তানের মৃত্যু নিশ্চিতের পর। স্বামী-স্ত্রী ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে,টের পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পুলক কান্তি সাহা জানান স্বামী-স্ত্রী উভয়কেই ২৪ঘন্টার আশংকামুক্ত বলা যায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা চলছে, এখন কিছুটা সুস্থ। 

জাপান টোব্যাকোর সেলস এন্ড মার্কেটিং পদে ময়মনসিংহে চাকরিরত মাসরুল পরিবার নিয়ে উত্তর গোপালপুর হারুন অর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। 

অভিযুক্ত মাসরুল হোসাইন বলেন, মাস খানেক আগে ময়মনসিংহে কোম্পানির ২লাখ ২০হাজার টাকা আমার থেকে ছিনতাই হয়। পরে চাকরি চলে যায় এবং কোম্পানি টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। উপায়ান্তর না পেয়ে রোববার বিভিন্ন ফার্মেসী থেকে ১২০টি ঘুমের ওষুধ ও কীটনাশক কিনে আনি। মধ্যে রাতের পর একমাত্র কন্যাকে ১২টি ঘুমের ঔষধ প্রয়োগ এবং বালিশ চাপায় মৃত্যু নিশ্চিতের পর। আমরা (স্বামী-স্ত্রী) ভোররাতে ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করি।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সত্যতা নিশ্চিত করে বলেন, হতাশাগ্রস্থ বাবা-মা কর্তৃক সন্তানকে খুন করার অপরাধে ও বাবা-মা'র আত্মহত্যা চেষ্টার দায়ে নিয়মিত মামলা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি