০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের মাহমুদপুর-পানকাতা গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মাহমুদপুর-পানকাতা গণহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে পানকাতা ইসলামীয়া হাইস্কুল প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল, হাদিরা ইউ্নিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রকৌশলী কে এম গিয়াস উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুখ, প্রধান শিক্ষক মোফাখারুল ইসলাম লেবু, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, ঘাতকদালাল নির্মূল কমিটির সম্পাদক ইদ্রিস হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার  দত্ত, শহীদ পরিবারের সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

বক্তারা একাত্তরের ৩০  সেপ্টেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে ১৮জন শহীদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ব নির্মাণের দাবি জানান।  

উল্লেখ্য, একাত্তর সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার ও আলবদররা সাবেক এমএনএ হাতেম আলী তালুকদারের বাড়িতে অগ্নিসংযোগের পর সামনে অগ্রসর হয়। মাহমুদপুর বটতলা মাঠে আসলে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গালের মুক্তিযোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এক পর্যায়ে যুদ্ধের রসদ ফুরিয়ে গেলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। এরপর হানাদার মাহমুদপর ও পানকাতা গ্রামের বহু বাড়িঘর পুড়িয়ে দেয়। যাকে সামনে পায় তাকেই গুলি করে। ফলে ১৮ জন শহীদ হন। গুরুতর আহত হন  ১০জন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি