০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে রোগির রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে মো. তোফাজ্জল হোসেন (৩২) নামে এক রোগির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে গোপালপুর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে। 

বুধবার দুপুরে সদর উপজেলার বেলটিয়াবাড়ী (পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে) বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসারত ওই মাদকসেবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি তোফাজ্জলকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। 

অপরদিকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের দাবি মানসিক সমস্যার কারনে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

নিহতের ভাই মো. উজ্জল বলেন, গত ৭ সেপ্টেম্বর তার ভাইকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়। তোফাজ্জলকে কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তিরা শারীরিকভাবে নির্যাতন করেছে। তাকে শারীরিকভাবে নির্যাতন না করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। বুধবার সকালে মোবাইল ফোনে খবর আসে তোফাজ্জলের অবস্থা ভালো নয়। এসে দেখি তার মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 

বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মজিবুর রহমান তপন বলেন, তোফাজ্জল বাথরুমের জানালার গ্রিলের সাথে গামছা পেচিয়ে ও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। 

টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি